Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রবিদাসপুরে বাইকের ধাক্কা তালগাছে, মৃত্যু যুবকের

রবিদাসপুরে বাইকের ধাক্কা তালগাছে, মৃত্যু যুবকের
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: দীর্ঘদিনের শখ ছিল বাইক কেনার। অল্প বয়সে সোনার গয়না তৈরির কাজে গিয়ে সেই স্বপ্ন পূরণও হয়েছে। কয়েক সপ্তাহ আগে বাড়ি এসে দাসপুর থানার ধর্মা গ্রামের বিমান দোলই (১৮) দেড় লক্ষাধিক টাকা দিয়ে একটি বাইকও কিনেছিলেন। সোমবার সকালে সেই বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তালগাছে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানের। পুলিস জানিয়েছে, এদিন খুকুড়দহ-গোবিন্দনগর গ্রামীণ রাস্তার রবিদাসপুরে দুর্ঘটনাটি ঘটেছে। ওই দুর্ঘটনায় আরও এক কিশোর অল্পবিস্তর জখম হয়েছে।
Advertisement
বিমানের মা গঙ্গা দোলই অসুখে ভুগছিলেন। এদিন সকালে তিনি এক প্রতিবেশীর বাইকে করে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। বিমান তাঁর নিজের বাইকে সম্পর্কিত এক তুতো ভাইকে চাপিয়ে নিয়ে সেই বাইকের পিছনে যাচ্ছিলেন। পুলিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, পার্বতীপুরের মাঠের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছে ধাক্কা মারে। ফলে বাইকের পাশপাশি বিমানের মাথাটিও তালগাছের সঙ্গে ধাক্কা লেগে থেঁতলে যায়। সে মাঠে ছিটকে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে বাইকের অন্য এক সওয়ারি অল্পবিস্তর জখম হয়েছে। তাঁকে স্থানীয় বেসরকারি একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি রাখা হয়েছে।
সম্পর্কিত সংবাদ