Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রবিবার অ্যালেনের স্কলারশিপ পরীক্ষা

রবিবার অ্যালেনের স্কলারশিপ পরীক্ষা
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউটের স্কলারশিপ পরীক্ষা ‘অ্যাসাট’ আয়োজিত হতে চলেছে রবিবার। এই পরীক্ষায় সফল হলে ৯০ শতাংশ পর্যন্ত ফি ছাড় পাওয়া সম্ভব। একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ‘জেইই অ্যাডভান্সড’ প্রবেশিকার প্রস্তুতি ব্যাচ ‘এনথিউজ’ শুরু হচ্ছে ২০ জানুয়ারি থেকে। এই সময়ের মধ্যে যাঁরা ভর্তি হবেন, তাঁদের ফি-তে বিশেষ ছাড় দেওয়া হবে। পাশাপাশি, ‘অ্যাসাট’-এ ভালো ফল করলেও আলাদা ছাড় মিলবে। একসঙ্গে দু’টি ছাড়ও পাওয়া সম্ভব। মেডিক্যাল প্রবেশিকা নিটের ব্যাচ ‘এনথিউজ অ্যাডভান্স’ শুরু হচ্ছে ৩  ফেব্রুয়ারি থেকে। প্রতিষ্ঠানটির দাবি, জেইই, নিট এবং অলিম্পিয়াডে সফল প্রতি চারজন পড়ুয়ার মধ্যে একজন তাদের ছাত্র বা ছাত্রী।
Advertisement
সম্পর্কিত সংবাদ