Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রবিবার হাবড়ায় জ্যোতিপ্রিয়

রবিবার হাবড়ায় জ্যোতিপ্রিয়
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার, ৯ ফেব্রুয়ারি হাবড়ায় আসছেন তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)। সেদিন একাধিক দলীয় কর্মসূচি রয়েছে তাঁর। পুরসভার দলীয় কাউন্সিলারদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। এছাড়া পঞ্চায়েতের কর্মীদের সঙ্গে তিনটি জায়গায় বনভোজনে শামিল হওয়ার কথা রয়েছে তাঁর। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন হাবড়ার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সদ্য তিনি জামিন পেয়েছেন। কিছুটা সুস্থ হয়ে তিনি নিজের বিধানসভায় আসবেন রবিবার। উল্লেখ্য, ক’দিন আগেই বিধানসভায় গিয়েছিলেন বালু। এবার তিনি আসবেন নিজের বিধানসভা এলাকা হাবড়ায়। জ্যোতিপ্রিয় বলেন, হাবড়ায় দল ঠিকভাবেই চলছে। কোনও সমস্যা নেই। আর রবিবার আমি যাব। হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা বলেন, রবিবার উনি আসবেন বলে ঠিক হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ