Bartaman Logo
১০ জুন, ২০২৬

আজ রথযাত্রা, কড়া নজরদারি পুরীজুড়ে

আজ, শুক্রবার পুরীর রথযাত্রা। জগন্নাথ দর্শনে দেশের নানা প্রান্ত থেকে ভিড় জমিয়েছেন ভক্তরা। সেকথা মাথায় রেখেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর।

আজ রথযাত্রা, কড়া  নজরদারি পুরীজুড়ে
  • ২৭ জুন, ২০২৫ ২১:০৬
Prefer us on Google

পুরী: আজ, শুক্রবার পুরীর রথযাত্রা। জগন্নাথ দর্শনে দেশের নানা প্রান্ত থেকে ভিড় জমিয়েছেন ভক্তরা। সেকথা মাথায় রেখেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। ওড়িশার ডিজিপি ওয়াই বি খুরানিয়া জানিয়েছেন, শহরজুড়ে প্রায় ১০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৮ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী রয়েছে। একটি কন্ট্রোল সেন্টারও খোলা হয়েছে। সেখান থেকে যানবাহন চলাচল, ভিড় থেকে শুরু করে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হবে। কোনওরকম সমস্যা দেখা দিলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও পুরী শহর এবং পুরী থেকে কোনারক রুটে নজরদারি চালাবে ২৭৫টি’র বেশি এআই যুক্ত সিসি ক্যামেরা। বহুতলগুলির ছাদে মোতায়েন থাকবে ন্যাশনাল সিকিওরিটি গার্ড (এনএসজি)-র স্নাইপাররা। তৈরি থাকছে বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াডও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ