কর্ণাটকী সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে অভিনয় করছেন রশ্মিকা মন্দানা। সদ্য ছবির ঘোষণা হল। তারপরই সুব্বুলক্ষ্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন রশ্মিকা। কিংবদন্তি সংগীতশিল্পীর প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন অভিনেত্রী। নায়িকার কথায়, ‘এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আশীর্বাদস্বরূপ।’ শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হবে। উল্লেখ্য, সম্প্রতি অল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ ছবির শ্যুটিং সেরেছেন রশ্মিকা।



