Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

দাসপুরে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: শনিবার দাসপুর থানার কামালপুর এলাকায় একটি বিরল প্রজাতির স্টার কচ্ছপ উদ্ধার হয়েছে। বনদপ্তরের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে কচ্ছপটি উদ্ধার করেন। বনদপ্তরের উদ্ধারকারী টিমের সদস্য মলয় ঘোষ বলেন, এই প্রজাতির কচ্ছপের বৈজ্ঞানিক নাম জিওচেলোন এলিগ্যান্স। যা মূলত দক্ষিণ ভারতে দেখা যায়। তারার মতো হওয়ায় একে স্টার কচ্ছপ বলা হয়। এই ধরনের কচ্ছপ রক্ষা করতে হবে।

Advertisement

এদিন ওই এলাকার একটি বাড়ির পাশে ওই কচ্ছপটি ঘুরতে দেখা যায়। এলাকার বাসিন্দা লালমোহন শী বলেন, কচ্ছপটি দেখেই বুঝতে পারি এটি বিরল প্রজাতির। সঙ্গেসঙ্গে বনদপ্তরকে খবর দিই। বনদপ্তরের কর্মীরা এসে কচ্ছপটি উদ্ধার করেন। স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে বনদপ্তর।
এদিনই ওই থানার বেলিয়াঘাটায় বিশালাকার শঙ্খিনী সাপ উদ্ধার করেন মলয়বাবু। মলয়বাবু বলেন, সাপটি মাছ ধরার জালে জড়িয়ে গিয়েছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে উদ্ধার করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ