Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মূক ও বধির নাবালিকাকে ধর্ষণ! চাঞ্চল্য

মূক ও বধির নাবালিকাকে রোজই উত্যক্ত করত এক প্রতিবেশি যুবক। আজ, সোমবার সন্ধ্যায় তাকেই ধর্ষণ করল ওই যুবক। সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপে

মূক ও বধির নাবালিকাকে ধর্ষণ! চাঞ্চল্য
  • ১০ জুন, ২০২৫ ০০:০৬
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: মূক ও বধির নাবালিকাকে রোজই উত্যক্ত করত এক প্রতিবেশি যুবক। আজ, সোমবার সন্ধ্যায় তাকেই ধর্ষণ করল ওই যুবক। সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপে। অভিযুক্ত প্রতিবেশি যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে থানায়। সে পলাতক। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবার এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ওই মূক ও বধির নাবালিকাকে ধর্ষণ করে যুবকটি। এদিন সন্ধ্যা থেকে মূক ও বধির ওই নাবালিকাকে খুঁজে পাচ্ছিলেন না তার বাড়ির লোকজন। তারপর নাবালিকার মা ওই পরিত্যক্ত বাড়িতে গিয়ে আপত্তিকর অবস্থায় দু’জনকে দেখে ফেলেন। তারপরেই তিনি লোকজন ডাকেন। সবাই এলে অভিযুক্ত ওই যুবক ছুটে পালায়। এই বিষয়ে নির্যাতিতার কাকা এদিন বলেন, ওই যুবক প্রায়ই আমার ভাইঝিকে উত্যক্ত করত। আজ তাকে ধর্ষণ করে দিল। শাস্তির দাবি জানাই। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ