Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬

বিচ্ছেদ হলেই ধর্ষণের মামলা করা যায় না: হাইকোর্ট

প্রেমের সম্পর্কে বিচ্ছেদ হলেই ধর্ষণের মামলা করা যায় না। এমনই পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের। এসংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত তরুণের আগাম জামিনের আবেদন মঞ্জুরও করেছে আদালত।

বিচ্ছেদ হলেই ধর্ষণের মামলা করা যায় না: হাইকোর্ট
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: প্রেমের সম্পর্কে বিচ্ছেদ হলেই ধর্ষণের মামলা করা যায় না। এমনই পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের। এসংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত তরুণের আগাম জামিনের আবেদন মঞ্জুরও করেছে আদালত। তৃতীয় বর্ষের এক মেডিক্যাল পড়ুয়া  অভিযোগ করেছিলেন, অভিযুক্ত তরুণ কোঝিকোড়ে একটি হোটেলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। যদিও হাইকোর্টে তিনি জানান, ওই বিবাহিতা ওই মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর। শারীরিক সম্পর্ক হয়েছিল দু’জনের সম্পত্তিতেই। তবে তারপরেই তাঁদের বিচ্ছেদ হয় এবং ধর্ষণের অভিযোগ করেন ওই মহিলা। আদালত জানতে পারে, অভিযোগকারিণী স্বেচ্ছায় তিরবনন্তপুরম থেকে কোঝিকোড়ে গিয়েছিলেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দু’জনের মধ্যে যোগাযোগও ছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ