১ বছর মেয়াদ বৃদ্ধি প্রতিরক্ষা সচিবের
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী ৩১ অক্টোবর প্রতিরক্ষা সচিব পদে অবসর গ্রহণের কথা ছিল রাজেশ কুমার সিংয়ের। কিন্তু, এক সপ্তাহ আগে নয়া বিজ্ঞপ্তি জারি করে তাঁর কার্যকালের মেয়াদ আরও একবছর বাড়িয়ে দিল মোদি সরকার। অর্থাৎ ২০২৭ সালের ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিরক্ষা সচিবের পদে থাকবেন রাজেশ। সংশ্লিষ্ট মহলের মতে, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারত উদ্যোগকে তুলে ধরায় গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কেরল ক্যাডারের ১৯৮৯ ব্যাচের এই আইএএস আধিকারিকের। তাঁর হাত ধরেই ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এ সংস্কারও গতি পেয়েছে। এই সমস্ত কারণেই তাঁর মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। 

Advertisement