Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

অযোধ্যায় জমি কিনলেন রণবীর

জানা গিয়েছে, অযোধ্যায় ‘দ্য সরযূ’ প্রকল্পে জমি কিনেছেন অভিনেতা। খরচ পড়েছে প্রায় ৩ কোটি ৩১ লক্ষ টাকা।

অযোধ্যায়  জমি কিনলেন রণবীর
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• অযোধ্যাতে জমি কিনলেন অভিনেতা রণবীর কাপুর। ‘রামায়ণ’ ছবির কাজে এই মুহূর্তে ব্যস্ত অভিনেতা। পুরোদমে চলছে শ্যুটিং। এই আবহে রাম জন্মভূমি অযোধ্যায় জমি কেনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনুরাগীরা। জানা গিয়েছে, অযোধ্যায় ‘দ্য সরযূ’ প্রকল্পে জমি কিনেছেন অভিনেতা। খরচ পড়েছে প্রায় ৩ কোটি ৩১ লক্ষ টাকা। এর আগে অমিতাভ বচ্চন এই প্রজেক্টে জমি কিনেছিলেন। সেই সূত্রে দ্বিতীয় বলিউড তারকা হিসাবে রণবীর এই প্রকল্পে জমি কিনলেন। উল্লেখ্য, চলতি বছর মুক্তি পাবে ‘রামায়ণ: পার্ট ১’। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলক। যা ঘিরে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে। আগামী বছর মুক্তি পাবে ছবির দ্বিতীয় পার্ট। তার জন্যও শ্যুটিং চলছে। তা ছাড়া রণবীরের হতে রয়েছে সঞ্জয়লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ