Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চালকের আসনে শাহবাজরা

শাহবাজ আহমেদের শতরানের পর বল হাতে মহম্মদ সামির দাপট। কল্যাণীতে অসমের বিরুদ্ধে রনজি ট্রফির ম্যাচে চালকের আসনে বাংলা।

চালকের আসনে শাহবাজরা
  • ১৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শাহবাজ আহমেদের শতরানের পর বল হাতে মহম্মদ সামির দাপট। কল্যাণীতে অসমের বিরুদ্ধে রনজি ট্রফির ম্যাচে চালকের আসনে বাংলা। প্রথম ইনিংসে অ্যাওয়ে দলের ২০০ রানের জবাবে ৪৪২ রান তুলল বঙ্গ ব্রিগেড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে অসমের স্কোর ৩ উইকেটে ৯৮। তার মধ্যে দু’টি শিকার মহম্মদ সামির। অপর উইকেটটি সুরজের। বাংলার ঝুলিতে এখন ১৪৪ রানের লিড। বুধবার অসমকে তারমধ্যেই অল-আউট করে বোনাস পয়েন্টে চোখ অভিমন্যুদের।

Advertisement

৪ উইকেটে ২৬৭ রান স্কোরবোর্ডে নিয়ে মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলা। পঞ্চম উইকেটে সুমন্ত গুপ্ত ও শাহবাজ আহমেদের ১২৯ রানের জুটিই বঙ্গ-ব্রিগেডকে বড় রানে পৌঁছে দেয়। সুমন্ত সেঞ্চুরি থেকে ৩ রান দূরে হিট উইকেট হলেও শাহবাজ কোনও ভুল করেননি। ১১টি চার ও ২টি ছক্কা সহ ১২২ বলে ১০১ রানের ইনিংস উপহার দেন তারকা অলরাউন্ডার। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ২৪২ রানের লিড নেয় বাংলা। 
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সামির আগুনে বোলিংয়ের সামনে দিশাহারা দেখাচ্ছিল অসমকে। খাতা খোলার আগেই ওপেনার ঋষভ দাসকে (০) ডাগ-আউটে ফেরত পাঠান সামি। অপর ওপেনার প্রদ্যুনও খাতা খুলতে পারেননি। ঘাতক সুরজ। তিনে নামা স্বরূপমকে আবার আউট করেন সামি। দলগত ৮ রানেই ৩ উইকেট খুইয়ে ধুঁকছিল অ্যাওয়ে টিম। মনে হচ্ছিল মঙ্গলবারই ম্যাচের ফয়সালা হয়ে যাবে। তবে প্রবল চাপের মুখে প্রতিরোধ গড়ে তুলেন ডেনিশ দাস (ব্যাটিং ৬৩) ও ক্যাপ্টেন সুমিত (ব্যাটিং ৩০)। বোনাস পয়েন্ট পেতে হলে বুধবার এই দু’জনকে দ্রুত আউট করতে হবে সামিদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ