Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মামার বাড়ি বেড়াতে এসে দুর্ঘটনায় মৃত্যু রাঁচির কিশোরের

মামার বাড়ি বেড়াতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল রাঁচির এক কিশোরের। তার মামাও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

মামার বাড়ি বেড়াতে এসে দুর্ঘটনায় মৃত্যু রাঁচির কিশোরের
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: মামার বাড়ি বেড়াতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল রাঁচির এক কিশোরের। তার মামাও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার দুপুরে পানিহাটির ধানকল মোড়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একটি ট্রাক মামাকে টেনে হিঁচড়ে বেশ কিছুটা দূরে নিয়ে যায়। তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভাগ্নের। পুলিস জানিয়েছে, মৃতের নাম হুজেফা আনসারি (১৫)। তাঁর বাড়ি রাঁচির লোহাবাজার থানা এলাকার কারবালা চক। মৃতের মামা জোহেব আনসারি (৩১) গুরুতর জখম অবস্থায় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিস জানিয়েছে, লরিটিকে আটক করা হয়েছে।

Advertisement

জখম জোহেবের বাড়ি নোয়াপাড়া থানার গাড়ুলিয়া বাজারে। তিনি পেশায় এসি মেকানিক। অন্যদিকে, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল হুজেফা। পরীক্ষা শেষ হওয়ার পর মামার বাড়ি বেড়াতে এসেছিল। কিছু দিনের মধ্যে তার বাড়ি ফেরার কথা ছিল। এদিন সকালে ডানলপের দিকে এসি সারাইয়ের ফোন এসেছিল। দুপুরে ইলেকট্রিক স্কুটার নিয়ে বেরিয়েছিল জোহেব। ভাগ্নে হুজেফাকেও সঙ্গে নিয়েছিল। বি টি রোড ধরে আসার সময় ধানকল মোড়ে সিগন্যাল পড়ায় একটি ট্রাকের পিছনে দাঁড়িয়ে যায় স্কুটারটি। পিছন থেকে আসা অপর একটি ট্রাক তাঁদের স্কুটারের গা ঘেঁষে দাঁড়িয়েছিল। সিগন্যাল খুলতেই ট্রাক দু’টি চলতে শুরু করে। কোনওভাবে ট্রাকে লেগে স্কুটার সহ রাস্তায় পড়ে যায় মামা-ভাগ্নে। পিছনের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হয় হুজেফা। আর ট্রাকে লেগে মাটিতে ঘষা খেতে খেতে এগয় জোহেব। স্থানীয়রা চিৎকার করলেও ট্রাক চালক বুঝতে পারেনি। কয়েকশো মিটার নিয়ে যাওয়ার পর ট্রাফিক পুলিস ট্রাকটিকে আটকে জোহেবকে উদ্ধার করে। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ওই পড়ুয়াকে মৃত ঘোষণা করে। জোহেব আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসধীন।

Advertisement
সম্পর্কিত সংবাদ