প্রথমবার ববি দেওলের সঙ্গে কাজ করবেন রণবীর সিং। বিগ বাজেটের এই প্রজেক্টের জন্য ভোলবদল করতে হবে দুই তারকাকেই। ববি এর মধ্যেই ছবির জন্য প্রস্তুতি শুরু করেছেন। চুল, দাড়ি বড় করছেন অভিনেতা। ১৫ কেজি ওজনও নাকি কমাচ্ছেন অভিনেতা। ওজন কমাতে হবে রণবীরকেও। মুক্তির অপেক্ষায় তাঁর ‘ধুরন্ধর’ ছবিটি। সদ্য প্রকাশ্যে এসেছে ছবির প্রথম টিজার। যা ঘিরে আগ্রহের পারদ চড়েছে দর্শক মহলে। এই ছবির কাজ শেষ হলেই পরের ছবির জন্য প্রস্তুতি শুরু করবেন অভিনেতা। যদিও বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি নির্মাতারা। রণবীরের হাতে রয়েছে ‘ডন ৩’ সিনেমাটি। ফারহান আখতার পরিচালিত এই ছবিতে কাজ করবেন অভিনেত্রী কৃতী শ্যাননও। শোনা যাচ্ছে, ছবিতে ভিলেন হিসেবে দেখা যেতে পারে বিজয় দেবেরাকোণ্ডাকে। উঠে আসছে বিক্রান্ত ম্যাসির নামও।



