Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রমেশ মাহাত গ্যাংয়ের বড়ো মাথা গ্রেপ্তার, সাফল্য রিষড়া পুলিশের

বিশেষ অভিযান চালিয়ে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রিষড়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে রিষড়া থানার আধিকারিক পরমেশ্বর প্রামাণিকের নেতৃত্বে হাওড়ার লিলুয়ায় পুলিশের ওই দল অভিযান চালায়।

রমেশ মাহাত গ্যাংয়ের বড়ো মাথা গ্রেপ্তার, সাফল্য রিষড়া পুলিশের
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিশেষ অভিযান চালিয়ে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রিষড়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে রিষড়া থানার আধিকারিক পরমেশ্বর প্রামাণিকের নেতৃত্বে হাওড়ার লিলুয়ায় পুলিশের ওই দল অভিযান চালায়। সেখানেই একটি গোপন ঘাঁটি থেকে কমল দেবকে গ্রেপ্তার করা হয়। কমল হাওড়া-হুগলির নির্দিষ্ট কিছু অঞ্চলে কুখ্যাত সমাজবিরোধী হিসাবে পরিচিত। ওই এলাকার একদা ত্রাস রমেশ মাহাতর গ্যাংয়ের অন্যতম পান্ডা এই কমল। তোলাবাজি, খুন, অপহরণ করে টাকা আদায়ের মতো একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাকে। সম্প্রতি রিষড়ায় মাহাত এবং কমলদের দাপাদাপির ইঙ্গিত মিলছিল। এই আবহে গত ৩০ জুন বেশ কয়েকজন দুষ্কৃতীকে পুলিশ রিষড়া থেকে গ্রেপ্তার করে। তাদের সঙ্গে কমলের সংযোগের কথা উঠে আসায় তৎপরতা শুরু হয় পুলিশ মহলে। রোহিত শর্মা নামে এক দুষ্কৃতীর তথ্য ও জবানবন্দির ভিত্তিতে পুলিশ অভিযানের পরিকল্পনা করে। শুক্রবার তাকে আদালতে হাজির করে হেপাজতে নিয়েছে রিষড়া থানার পুলিশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ