মুম্বই, ২ অক্টোবর: ‘রামায়ণ’ সিনেমার একটি গান ‘মঙ্গল রং’ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় রণবীর কাপুরকে। এবার সেই বিষয়েই মুখ খুলেছেন অভিনেতা। সাফ জানান, সোশ্যাল মিডিয়ার মন্তব্যগুলিকে তিনি নিজের উপরে কোনো প্রভাব ফেলতে দেন না। রণবীর বলেন, ‘আমার মনে হয়, বর্তমান সময়ে অনলাইন ট্রোলিংয়ের এই ব্যাপারটাও বেশ মজার। এটা সেই পুরানো গানটার কথাই মনে করিয়ে দেয়, কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেহেনা। আমার মতে, জীবনে চলার পথে এটাই সবচেয়ে বড় দর্শন। কে কী বলল, তাতে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই।’
তবে এটাই প্রথম নয়, এর আগেও ট্রোল হতে হয়েছে তাঁকে। সম্প্রতি সল্টলেকের একটি অনুষ্ঠানে ভুল বলার জন্য ক্ষমাও চান রণবীর। সেখানে তিনি ‘অচ্ছা ই কি জিৎ’-এর পরিবর্তে ভুলবশত ‘অচ্ছা ই কা অন্ত’ বলে ফেলেছিলেন।
এরপর 'রামায়ণ' সিনেমার 'মঙ্গল রং' গান নিয়ে বিতর্ক। চূড়ান্ত ট্রোল করা হয় অভিনেতাকে। তবে এদিনের অনুষ্ঠান থেকে রণবীর এটাও বলেন, 'যাঁরা তাঁকে এবং তাঁর কাজকে সত্যিই ভালোবাসেন, তাঁদেরই তিনি গুরুত্ব দেন।'



