Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বাবা হলেন রাজকুমার

চতুর্থ বিবাহ বার্ষিকীতে সুখবর দিলেন অভিনেতা রাজকুমার রাও। গত শনিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী পত্রলেখা।

বাবা হলেন রাজকুমার
  • ১৭ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

• চতুর্থ বিবাহ বার্ষিকীতে সুখবর দিলেন অভিনেতা রাজকুমার রাও। গত শনিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী পত্রলেখা। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন বলে খবর। সমাজমাধ্যমে নিজেই সুখবর জানিয়েছেন রাজকুমার। তিনি লিখেছেন, ‘চতুর্থ বিবাহবার্ষিকীতে ভগবানের দেওয়া সেরা আশীর্বাদ।’ ২০১৪ সালে ‘সিটিলাইটস’ ছবির সেট থেকে দুই তারকার প্রেমের সম্পর্কের সূত্রপাত। ২০২১ সালের ১৫ নভেম্বর গাঁটছড়া বাঁধেন তারকা যুগল। বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবন চর্চার আড়ালে রেখেছেন দম্পতি। চলতি বছরের ৯ জুলাই সন্তান আগমনের খবর সমাজমাধ্যমে জানান তাঁরা। তারপর থেকেই অনুরাগীরা সেই বিশেষ দিনের অপেক্ষায় ছিলেন। অবশেষে সুখবর মেলায় আপ্লুত যুগল। রাজকুমার ও পত্রলেখার সংসারে নতুন সদস্যের আগমনে খুশি ইন্ডাস্ট্রির সহকর্মীরাও। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ