Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার চার পুলিস কমিশনারকে নিয়ে বৈঠক রাজীব কুমারের

হাওড়া, বিধাননগর, চন্দননগর এবং বারাকপুরের পুলিস কমিশনারদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার।

এবার চার পুলিস কমিশনারকে নিয়ে বৈঠক রাজীব কুমারের
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: হাওড়া, বিধাননগর, চন্দননগর এবং বারাকপুরের পুলিস কমিশনারদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার। বুধবার দুপুরে বারাকপুরের পুলিস কমিশনারেট অফিসে বৈঠকে চারটি এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা হয়। সম্প্রতি রহড়ায় অস্ত্র উদ্ধারের ঘটনায় বারাকপুরের গোয়েন্দা বিভাগকে প্রশংসা করেন রাজীব কুমার। অস্ত্র কোথা থেকে এসেছে, সেনিয়ে বিস্তারিত খোঁজ নেন তিনি। এই কেসের তদন্ত এখন কোন পর্যায়ে, তা জানিয়ে দেন পুলিস কমিশনার। বারাকপুর, হাওড়া, বিধাননগর এবং চন্দননগর কমিশনারেটকে আরও সতর্ক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন রাজীব কুমার। এদিন তিনি পুলিস অ্যাকাডেমিতেও যান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ