নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইপিএল ২০২৬ এর আর কিছু ম্যাচ বাকি রয়েছে। আর আজ জমজমাট রবিবারে ওয়াংখেড়েতে মুখোমুখি হল মুম্বই এবং রাজস্থান। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। রাজস্থানের হয়ে প্রথমে ব্যাট করতে আসেন সূর্যবংশী এবং যশস্বী। শুরুটা খুব একটা ভালো করতে পারেনি রাজস্থান। তৃতীয় ওভারেই প্রথম ধাক্কা খায় তারা। মাত্র ২৭ রান করেই আউট হয়ে যেতে হয় যশস্বীকে। টিমের রান তখন ৩৩। এরপর চতূর্থ ওভারে দ্বিতীয় ধাক্কাটি খায় রয়্যালস। ৪ রান করে ফিরে যায় সূর্যবংশীও। পরপর দুই উইকেট পড়ে যাওয়ার পর টিমের দায়িত্ব নিয়ে মাঠে আসে পরাগ ও শানাকা জুটি। কিন্তু এই দুই ব্যাটারের পাটর্নারশিপ গড়ে ওঠার আগেই ১৪ রান করে ফিরে যেতে হয় অধিনায়ক পরাগকেও। এরপর একের পর এক উইকেট পড়ে রাজস্থানের। আজকের ম্যাচে সেইরকম রান পায়নি রাজস্থানের কোনো ব্যাটারই। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান করে রাজস্থান রয়্যালস।



