নয়াদিল্লি: নাটকীয় জয় দিল্লি ক্যাপিটালসের। রবিবার কোটলায় টানটান উত্তেজনার মধ্যে ৪ বল বাকি থাকতে রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারাল তারা। লোকেশ রাহুল (৪২ বলে ৫৬), অভিষেক পোড়েল (৩১ বলে ৫১), ক্যাপ্টেন অক্ষর প্যাটেলের (১৮ বলে অপরাজিত ৩৪) ব্যাটে ১৯.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছায় দিল্লি (১৯৭-৫)। ১২ ম্যাচে রাজস্থান ১২ পয়েন্টেই আটকে রইল। অন্যদিকে, ১৩ ম্যাচে দিল্লির পয়েন্ট ১২।



