গুয়াহাটি: ধোনি শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারলেন না। ফলে রাজস্থান রয়্যালসের কাছে হারতে হল চেন্নাই সুপার কিংসকে। আইপিএল-এর একাদশতম ম্যাচে রবিবার মুখোমুখি হয় চেন্নাই ও রাজস্থান। গুয়াহাটিতে খেলা এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই। প্রথম ব্যাট করতে নেমে চেন্নাইকে ১৮৩ রানের লক্ষ্য ছুড়ে দেয় পরাগরা। রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন নীতিশ রানা। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের রান আটকে যায় ১৭৬-এ। শেষ ওভারে বাকি ছিল ২০ রান। ওই ওভারের প্রথম বলেই আউট হন ধোনি। প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন নীতিশ রানা।



