Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ডাগ-আউটে মোবাইল, বিধি ভেঙে বিপাকে রাজস্থান ম্যানেজার

টানা চার জয়ে দুরন্ত ছন্দে রাজস্থান রয়্যালস। তবে এমন ফিলগুড পরিবেশে বিতর্ক বয়ে আনলেন দলের ম্যানেজার রোমি ভিন্ডের। বেঙ্গালুরু-রাজস্থান ম্যাচ চলাকালীন ডাগ-আউটে মোবাইল ব্যবহার করতে দেখা যায় তাঁকে, যা দুর্নীতি দমন শাখার নিয়মবিধির পরিপন্থী।

ডাগ-আউটে মোবাইল, বিধি ভেঙে বিপাকে রাজস্থান ম্যানেজার
  • ১৩ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: টানা চার জয়ে দুরন্ত ছন্দে রাজস্থান রয়্যালস। তবে এমন ফিলগুড পরিবেশে বিতর্ক বয়ে আনলেন দলের ম্যানেজার রোমি ভিন্ডের। বেঙ্গালুরু-রাজস্থান ম্যাচ চলাকালীন ডাগ-আউটে মোবাইল ব্যবহার করতে দেখা যায় তাঁকে, যা দুর্নীতি দমন শাখার নিয়মবিধির পরিপন্থী। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, ম্যাচ চলাকালীন ডাগ-আউটে মোবাইল পুরোপুরি নিষিদ্ধ। ড্রেসিং-রুমে অবশ্য ম্যানেজারদের ছাড় রয়েছে। তবে ম্যানেজার রোমি ডাগ-আউটে বৈভব সূর্যবংশীর পাশে বসে মোবাইল দেখছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। বিসিসিআইয়ের এক কর্তাও ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিনি হয়তো ইচ্ছাকৃতভাবে করেননি। তবে বিধিভঙ্গ হয়েছে। তাই সতর্ক করার পাশাপাশি শাস্তিও হবে।’ দলের ম্যানেজার হয়ে এই নিয়ম কীভাবে রোমি ভুলে গেলেন, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। তারপর বৈভব সূর্যবংশী আবার পুরস্কার বিতরণী মঞ্চে দলের ম্যানেজারকে স্থানীয় অভিভাবক হিসেবে উল্লেখ্য করেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ