Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দুর্দান্ত খেলেও হারল রাজস্থান, ১ রানে জয়ী কেকেআর

ইডেনে ঘরের মাঠে দাপট দেখাল কেকেআর। আইপিএল-এর ৫৩ তম ম্যাচে আজ, রবিবার রাজস্থানকে ১ রানে হারাল রাহানে ব্রিগেড।

দুর্দান্ত খেলেও হারল রাজস্থান, ১ রানে জয়ী কেকেআর
  • ৪ মে, ২০২৫ ১৯:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইডেনে ঘরের মাঠে দাপট দেখাল কেকেআর। আইপিএল-এর ৫৩ তম ম্যাচে আজ, রবিবার রাজস্থানকে ১ রানে হারাল রাহানে ব্রিগেড। ইডেনে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর। প্রথম ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভাল না হলেও অধিনায়ক অজিঙ্কার ৩০, রঘুবংশীর ৪৪ এবং রাসেলের ৫৭ (অপরাজিত) রানের সুবাদে ওঠে ২০৬ রান। জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টিম রাজস্থান। মাত্র ৪ রানে প্যাভিলিয়নে ফিরে যান বৈভব। এরপর দলের হাল ধরেন যশস্বী (৩৪)। দুর্দান্ত ইনিংস খেলেন পরাগ (৯৫)। কিন্তু ০ রানে আউট হন কুণাল, জুরেল এবং হাসারাঙ্গারা। শেষ হেটমায়ার (২৯) এবং শুভম দুবে (২৫) রান করে দলকে জয়ের দোরগোড়ার কাছাকাছি পৌঁছে দিলেও জয় অধরাই রয়ে যায়। ২০৫ রানে আটকে যায় রিয়ানরা। কেকেআর জয়ী হয় মাত্র ১ রানে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ