Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ দিল্লির সামনে রাজস্থান

ধাক্কা খেয়েছে দিল্লি ক্যাপিটালসের বিজয়রথ। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে কিছুটা চাপে অক্ষর প্যাটেলরা। ৫টি ম্যাচ খেলে চারটিতে জয়। ৮ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে দিল্লি।

আজ দিল্লির সামনে রাজস্থান
  • ১৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ধাক্কা খেয়েছে দিল্লি ক্যাপিটালসের বিজয়রথ। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে কিছুটা চাপে অক্ষর প্যাটেলরা। ৫টি ম্যাচ খেলে চারটিতে জয়। ৮ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে দিল্লি। বুধবার ফিরোজ শাহ কোটলায় অক্ষর বাহিনীর সামনে রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে প্রথম জয়ের খোঁজে কুলদীপ যাদবরা।

Advertisement

দিল্লির ব্যাটিংয়ে বড় ভরসা লোকেশ রাহুল। দুরন্ত ফর্মে আছেন তিনি। তবে ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক একেবারেই ছন্দে নেই। করুণ নায়ারের দুর্দান্ত পারফরম্যান্স যদিও দিল্লিকে যথেষ্ট স্বস্তি দিয়েছে। অভিষেক পোড়েলও নামের প্রতি সুবিচারে সফল।দিল্লির বোলিংকে দুর্বল লাগছে মিচেল স্টার্কের জন্য। সেই অভাব ঢাকতে হচ্ছে দুই স্পিনার কুলদীপ যাদব ও বিপরাজ নিগমকে। 
এদিকে, পর পর দুই ম্যাচ হেরে প্রবল চাপে রাজস্থান রয়্যালস। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দরকার একটা জয়। রাজস্থানের ব্যাটিংয়ে স্যামসন ছাড়াও বড় ভরসা বাঁ-হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। তবে দু’জনেই ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ। তার ফল ভুগতে হচ্ছে দলকে। রিয়ান পরাগও নামের প্রতি সুবিচার করতে পারছেন না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ