Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আজ কোটলায় দিল্লিকে হারাতে মরিয়া রাজস্থান

১১ ম্যাচে ১২ পয়েন্ট রাজস্থান রয়্যালসের। প্লে-অফের দৌড়ে ভালো মতই আছে রিয়ান পরাগের দল। রবিবার কোটলায় দিল্লি ক্যাপিটালসকে হারানো সেজন্যই জরুরি।

আজ কোটলায় দিল্লিকে হারাতে মরিয়া রাজস্থান
  • ১৭ মে, ২০২৬ ০৯:৫০
Prefer us on Google

নয়াদিল্লি: ১১ ম্যাচে ১২ পয়েন্ট রাজস্থান রয়্যালসের। প্লে-অফের দৌড়ে ভালো মতই আছে রিয়ান পরাগের দল। রবিবার কোটলায় দিল্লি ক্যাপিটালসকে হারানো সেজন্যই জরুরি। হোমটিম অবশ্য ১২ ম্যাচে ১০ পয়েন্টে অনেকটাই পিছিয়ে। প্লে-অফে ওঠার আশা অত্যন্ত ক্ষীণ। এই ম্যাচে হারলে বিদায় নিশ্চিত। অক্ষর প্যাটেল ব্রিগেড তাই জিততে মরিয়া। রাজধানীতে ক্রিকেটপ্রেমীরা অবশ্য জয়-পরাজয়ের হিসাব থেকে বেরিয়ে দেখতে চাইছেন বৈভব সূর্যবংশীর ব্যাটে ঝড়। আইপিএলে রীতিমতো ঝড় তুলছে ১৫ বছরের বিস্ময় কিশোর। শচীন তেন্ডুলকরের পর এত কম বয়সি কোনো ক্রিকেটারের জন্য এমন উৎসাহ-উন্মাদনা দেখা যায়নি। ২৩৬.৫৫ স্ট্রাইক রেটে এসেছে ৪৪০ রান। এরমধ্যে রয়েছে ৪০টা ছক্কা। রবিবার মিচেল স্টার্কের মুখোমুখি হবে হবে বাঁ-হাতি ওপেনার। অজি তারকার সঙ্গে তার দ্বৈরথ উপভোগ্য হতে চলেছে।

Advertisement

দিল্লিকে অবশ্য ভোগাচ্ছে স্পিনারদের ব্যর্থতা। ক্যাপ্টেন অক্ষর সব বিভাগেই ব্যর্থ। কুলদীপ যাদবের অবস্থা আরো শোচনীয়। সাতটার বেশি জোটেনি উইকেট। গত ম্যাচে তাই প্রথম এগারোর বাইরেও ছিলেন তিনি। লুঙ্গি এনগিডিকে বাদ দিলে দিল্লির পেস আক্রমণও সাদামাটা। বরং জোফ্রা আর্চারের সুবাদে রাজস্থানের পেস আক্রমণ রীতিমতো ক্ষুরধার। লোকেশ রাহুলের সঙ্গে প্রটিয়া তারকার ডুয়েলও আকর্ষণীয় হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ