মিক্সড ফ্রুট রায়তা
মিক্সড ফ্রুট রায়তা
উপকরণ: দই ২ কাপ, দুধ কাপ, মধু ২ টেবিল চামচ, আম কুচি কাপ, কমলালেবু কুচি কাপ, বেদানা কাপ, আপেল কাপ, রোস্টেড আখরোট কুচি ২ টেবিল চামচ, পুদিনা পাতা ২ টেবিল চামচ, এলাচ গুঁড়ো চামচ, ভাজা মৌরি গুঁড়ো চামচ, বিট নুন চামচ।
সাজানোর জন্য: কাপ মতো অতিরিক্ত ফল।
প্রণালী: প্রথমে দই খুব ভালো করে ফেটিয়ে একদম মসৃণ বানিয়ে নিতে হবে। তার সঙ্গে দুধ অল্প অল্প করে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এলাচ গুঁড়ো, মৌরি গুঁড়ো, মধু ও বিটনুন মিশিয়ে এবং কিছু ফল তার মধ্যে দিয়ে উপর থেকে পুদিনা পাতা কুচি ও বাকি ফল দিয়ে সাজিয়ে দিন। তারপর তা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।
বিটরুট রায়তা
উপকরণ: বিট ১টি, নারকেল কোড়া কাপ, দই ২ কাপ, ভাজা জিরে গুঁড়ো ১ চামচ, চাটমশলা ১ চামচ, মধু চামচ, বিটনুন চামচ, গন্ধরাজ লেবুর জেস্ট চামচ, গন্ধরাজ লেবুর রস চামচ, ধনেপাতা ২ টেবিল চামচ, ফোড়নের জন্য: কারিপাতা ১ টেবিল চামচ, হিং চামচ, সর্ষে দানা চামচ, শুকনো লঙ্কা ২টি, আদা কুচি চামচ, লঙ্কা কুচি চামচ, ঘি ১ চামচ।
প্রণালী: প্রথমে প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে বিট সেদ্ধ করে নিতে হবে। এবার খোসা ছাড়িয়ে গ্রেটারে বিট কুরিয়ে নিতে হবে। অথবা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সেটিকে পেস্টও করে নেওয়া যেতে পারে। এবার দই খুব ভালোভাবে ফেটিয়ে তার মধ্যে ভাজা জিরের গুঁড়ো, চাটমশলা, মধু, গন্ধরাজ লেবুর জেস্ট ও বিটনুন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণের সঙ্গে সেদ্ধ করা ও কুরিয়ে নেওয়া বিট ও নারকেল কোরা মিশিয়ে নিতে হবে। এবার একটি ছোট প্যানে ঘি গরম করে তাতে ফোড়নের সব উপকরণ দিয়ে দিতে হবে। সুগন্ধ বেরলে সেটিকে দই ও বিটের মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। তার সঙ্গে লেবুর রস ও ধনেপাতা কুচি মিশিয়ে পরিবেশন করতে হবে।
লাউয়ের স্পাইসি রায়তা
উপকরণ: লম্বা লাউ ১টি, দই ২ কাপ, নুন চামচ, ভাজা জিরের গুঁড়ো চামচ, বিট নুন চামচ (পরিমাণ মতো), গোলমরিচ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চামচ, মধু ১ চামচ, ফোড়নের জন্য: সর্ষের তেল ১ চামচ, হিং চামচ, রসুন ১টি, গোটা জিরে চামচ, বিউলির ডাল চামচ, গোটা সর্ষে দানা চামচ, গোটা শুকনো লঙ্কা ২টি, কারিপাতা ১ চামচ, কাঁচালঙ্কা ১টি, ধনেপাতা ২ চামচ।
প্রণালী: প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে গ্রেট করে নিতে হবে। একটি প্যানে লাউ, চামচ নুন ও ২ টেবিল চামচ জল দিয়ে মিশিয়ে নিতে হবে। কম আঁচে তা ঢেকে ৫ মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। তারপর আঁচ বাড়িয়ে সম্পূর্ণ জল শুকিয়ে নিতে হবে। এবার ওই সেদ্ধ করা লাউ তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। দই ভালো করে ফেটিয়ে তার সঙ্গে ভাজা জিরের গুঁড়ো, বিটনুন, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও মধু মিশিয়ে নিতে হবে। এবার তার সঙ্গে সেদ্ধ করা লাউ মিশিয়ে নিতে হবে। এরপর একটি প্যানে সর্ষের তেল গরম করে ফোড়নের যাবতীয় উপকরণ দিয়ে সুগন্ধ বের হলে মিশ্রণটি দইয়ের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ধনেপাতা কুচি ছড়িয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।
পাপিয়া সান্যাল চৌধুরী