Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে এখনও কয়েকদিন দেরি। তবু তার আগেই, আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে।

আজ থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে এখনও কয়েকদিন দেরি। তবু তার আগেই, আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কোনও কোনও স্থানে ভারী বৃষ্টি হতে পারে। শুক্র, শনি ও রবিবার আরও বেশি জেলায় ভারী বৃষ্টির পূর্বভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলির মধ্যে থাকছে মুর্শিদাবাদ, নদীয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান ও উত্তর ২৪ পরগনা। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্যও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা ফের রাজ্যের উপর সরে আসছে। পাশাপাশি, বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকবে। এই কারণে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ