নয়াদিল্লি, ১৪ নভেম্বর: আর হয়তো একটি সিটে দুইজনকে ভাগ করে বসতে হবেনা। ভারতীয় রেলের কয়েক দশকের পুরনো আরএসি অর্থাৎ রিজারভেশন এগেন্সট ক্যানসেলেশন ব্যবস্থা তুলে দেওয়ার কথা ভাবছে রেল মন্ত্রক। এই ব্যবস্থা নিয়ে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং ভাড়ার ন্যায্যতা নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি নতুন করে পর্যালোচনা করা হচ্ছে ইতিমধ্যেই। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গিয়েছে।
বর্তমানে আরএসি টিকিটে দুইজন যাত্রীকে একটি সাইড লোয়ার বার্থ ভাগ করে নিতে হয়। অথচ দুইজনকেই দিতে হয় পুরো টিকিটের ভাড়া। ফলে কোনো যাত্রী পুরো সিট না পেয়েও তাঁকে সম্পূর্ণ ভাড়া দিতে হয় সেই বিষয়টি নিয়ে আপত্তি উঠেছে বহুবার। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে। আরএসি যাত্রীরা চার্ট তৈরির পুরো সিট না পেলেও তাঁদের আংশিক ভাড়া ফেরতের ব্যবস্থা করার সুপারিশ করে কমিটি।
আরএসি ব্যবস্থার বিকল্প হিসেবে একাধিক প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। যার মধ্যে রয়েছে প্রত্যেক যাত্রীকে আলাদা বার্থ দেওয়া, ভাগ করে ব্যবহৃত বার্থের ক্ষেত্রে কম ভাড়া নেওয়া অথবা বার্থ আপগ্রেডের জন্য নতুন নিয়ম চালু করা।
উল্লেখ্য আরএসি টিকিটে যাত্রীরা ট্রেনে উঠতে পারেন এবং সংরক্ষিত আসন পান। পরে কোনো যাত্রীর টিকিট বাতিল হলে আরএসি যাত্রী পুরো সিট না পেলে পেতে পারেন। তবে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে রেলের টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসতে পারে বলে আশা রাখা হচ্ছে।



