Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বর্তমান-এর খবরের জের, ঠাকুরনগর স্টেশনে বিজেপির কার্যালয় সরিয়ে জমি-বাড়ি পুনরুদ্ধার রেলের

রেলের জমি দখল করে বিজেপির পার্টি অফিস তৈরি করা ঘিরে প্রবল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ঠাকুরনগর স্টেশনের পাশে রেলের জমিতে থাকা একটি পরিত্যক্ত বাড়িকে বনগাঁ জেলা পার্টি অফিসের তকমা দেওয়া হয়েছিল।

বর্তমান-এর খবরের জের, ঠাকুরনগর স্টেশনে বিজেপির কার্যালয় সরিয়ে জমি-বাড়ি পুনরুদ্ধার রেলের
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেলের জমি দখল করে বিজেপির পার্টি অফিস তৈরি করা ঘিরে প্রবল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ঠাকুরনগর স্টেশনের পাশে রেলের জমিতে থাকা একটি পরিত্যক্ত বাড়িকে বনগাঁ জেলা পার্টি অফিসের তকমা দেওয়া হয়েছিল। শনিবার বাড়ির তালা ভেঙে জেলা নেতৃত্ব সেখানে দলের কাজকর্ম শুরুও করে দিয়েছিলেন। সোমবার ‘বর্তমান’ সংবাদপত্রে সেই খবর প্রকাশিত হয়। তারপরই টনক নড়ে রেলের। শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনা রবিবার জানিয়েছিলেন, ‘বর্তমান’-এর মাধ্যমেই তিনি এ খবর জেনেছেন। বিষয়টি নিয়ে তিনি খোঁজখবর নিয়ে উপযুক্ত পদক্ষেপ করবেন। রেল সূত্রের দাবি, সোমবার ডিআরএম স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এভাবে রেলের সম্পত্তি দখল করা রুখতে হবে। রেলের স্থানীয় অফিসারদের প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয় পূর্ব রেলের তরফে। তারপরই পরিত্যক্ত ওই বাড়িতে রেলকর্মীরা পরিদর্শনে যান। দেওয়ালে সরকারি সিলমোহর লাগিয়ে দেওয়া হয়। সেখানে লেখা হয়, এই বাড়ি গ্যাংম্যান রেস্ট রুম। সূত্রের দাবি, খুব শীঘ্রই ঠাকুরনগরের ওই বিতর্কিত জমি-বাড়ি পুনরুদ্ধারে ডিআরএম নিজেই পরিদর্শনে যেতে পারেন।

Advertisement

এতদিন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার কার্যালয় চলত দলীয় বিধায়ক অশোক কীর্তনীয়ার বাড়ি থেকে। এর জন্য তাঁর ঘর ভাড়া নিয়েছিল বিজেপি। আচমকা সেই অফিস কেন রেলের জমিতে স্থানান্তরের সিদ্ধান্ত হল, তা নিয়ে বেজায় চটেছেন অশোকবাবু। এই অবস্থায় প্রশ্ন উঠছে, তবে কি পার্টি অফিসের জন্য আবার নতুন করে জমি ও বাড়ি খুঁজতে হবে বনগাঁ বিজেপিকে?

Advertisement
সম্পর্কিত সংবাদ