Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

মুখ্যসচিব রিপোর্ট চাইলেন ডিজি ফায়ারের কাছে, হোটেলে অডিটের সিদ্ধান্ত পুরসভার

ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল রিপোর্ট চাইলেন ডিজি ফায়ারের কাছে

মুখ্যসচিব রিপোর্ট চাইলেন ডিজি ফায়ারের কাছে, হোটেলে অডিটের সিদ্ধান্ত পুরসভার
  • ১৯ আগস্ট, ২০২৬ ১৬:১৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল রিপোর্ট চাইলেন ডিজি ফায়ারের কাছে। ওই হোটেলে ‌ অগ্নিনিরোধক ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা? পাশাপাশি  হোটেল সম্পর্কিত অন্যান্য অনুমতিপত্র আদৌ ছিল কিনা? এই ধরনের একাধিক প্রশ্ন সম্বলিত রিপোর্ট চেয়েছেন রাজ্যের মুখ্যসচিব।

Advertisement

অন্যদিকে শহরজুড়ে এই ধরনের সমস্ত হোটেলের অডিট করতে চলেছে কলকাতা পুরসভা। এর জন্য তৈরি করা হচ্ছে টিম। তাঁরা বিভিন্ন হোটেল ঘুরে ফায়ার সেফটি-সিকিউরিটির ক্ষেত্রে কী কী গলদ রয়েছে তা দেখবে। এছাড়া শহরের কোথায় কোথায় বেআইনি নির্মাণ রয়েছে সেটিও খতিয়ে দেখা হবে। আজ বুধবার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের পরই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ