Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রেলের উচ্ছেদের নোটিস কদম্বগাছিতে

হঠাৎই রেলের জায়গায় উচ্ছেদের নোটিসকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বারাসতের কদম্বগাছিতে। তৈরি হয়েছে প্রতিবাদ মঞ্চ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কদম্বগাছি স্টেশন পূর্ব রেলের বারাসত-হাসনাবাদ শাখায় অবস্থিত।

রেলের উচ্ছেদের নোটিস কদম্বগাছিতে
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: হঠাৎই রেলের জায়গায় উচ্ছেদের নোটিসকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বারাসতের কদম্বগাছিতে। তৈরি হয়েছে প্রতিবাদ মঞ্চ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কদম্বগাছি স্টেশন পূর্ব রেলের বারাসত-হাসনাবাদ শাখায় অবস্থিত। প্রশাসন সূত্রে খবর, এই এলাকার হেমন্ত বসু নগর, ইন্দিরা কলোনি, কানাইনগর সহ পার্শ্ববর্তী এলাকায় প্রায় দু’হাজার মানুষের বাস। সেই জায়গায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ৫০টির মতো বাড়ি তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা তুহিনা মণ্ডল, কবিতা সিং বলেন, ১৯৮৭ সালে রেলের কারশেড হওয়ার কারণে পুনর্বাসনের জন্য এই কলোনিতে আমাদের বসবাসের জন্য জায়গা দেওয়া হয়েছিল। আমাদের কাছে সেই কার্ডও আছে। এখন উচ্ছেদের জন্য নোটিস দেওয়া হচ্ছে। এতে আমরা আতঙ্কিত। এ নিয়ে তৃণমূলের কদম্বগাছি অঞ্চলের সভাপতি নিজামুল কবির জানিয়েছেন, কয়েকশো পরিবার দিশাহারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ