Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

রাহুলের মৃত্যুতে দ্রুত পদক্ষেপের নির্দেশ

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিল প্রধানমন্ত্রীর দপ্তর।

রাহুলের মৃত্যুতে  দ্রুত পদক্ষেপের নির্দেশ
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিল প্রধানমন্ত্রীর দপ্তর। গত মার্চে ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে মৃত্যু হয় অভিনেতার। সেই ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর মেলেনি। প্রযোজনা সংস্থার গাফিলতির জেরেই দুর্ঘটনার অভিযোগ ওঠে। শ্যুটিং সেটে উপস্থিত একাধিক ব্যক্তির বয়ানে অসংগতিও মিলেছিল। যদিও তদন্ত দ্রুতগতিতে এগচ্ছে না বলে অভিযোগ ওঠে। সম্প্রতি অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন রাহুলের মৃত্যুতদন্তে গতি বাড়াতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়। সেই প্রেক্ষিতে এবার পদক্ষেপ করল পিএমও। সিনে সংগঠনের আরজির ভিত্তিতে ওড়িশা পুলিশকে এই মৃত্যুর ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ