নয়াদিল্লি, ১৭ মে: রাজস্থানকে ৫ উইকেটে হারিয়ে জয়ী হল দিল্লি। আজ, রবিবার আইপিএলের ৬২ তম ম্যাচে মুখোমুখি হল রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস। এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল। ব্যাট করতে নেমে ২ ওভারের মাথায় রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়াল ১২ রানে আউট হন। ৪৬ রানে প্যাভিলিয়নে ফেরেন সূর্যবংশী। ২৬ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক রিয়ান পরাগ। মারেন ৫টি ছয় এবং ৩টি চার। এরপর ওই একই ওভারে ফেরেইরা (০) এবং রবি সিংকে (৪) আউট করেন মিচেল স্টার্ক। দলের রান তখন ১৫ ওভারে ১৬৬ রানে ৫ উইকেট। শুভম দুবে ফেরেন ৫ রানে, মাধবের বলে ক্যাচ নেন বিজয়। ১০ রানে ফেরেন শানাকা। শেষে নিগিডির বলে এলবিডব্লু হন কিপার ধ্রুব জুরেল (৫৩)। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে টিম রাজস্থান। ৪টি উইকেট নেন মিচেল স্টার্ক। ২টি করে উইকেট আসে নিগিডি এবং মাধব তিওয়ারির ঝুলিতে।



