Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মালতিপুরে হ্যাটট্রিকের পথে রহিম বক্সি, হতাশ মৌসম

১১ রাউন্ডের গণনা শেষে মালদহ কলেজ ছেড়ে বেরিয়ে গেলেন মালতিপুরের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর।

মালতিপুরে হ্যাটট্রিকের পথে রহিম বক্সি, হতাশ মৌসম
  • ৪ মে, ২০২৬ ১৬:২৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালতিপুরে তৃতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হতে চলেছেন আব্দুর রহিম বক্সি। তৃণমূলের জেলা সভাপতি তিনি। পঁয়ষট্টি হাজারের বেশি ভোটে এগিয়ে রহিম বক্সি। এদিকে, ১১ রাউন্ডের গণনা শেষে মালদহ কলেজ ছেড়ে বেরিয়ে গেলেন মালতিপুরের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর।

Advertisement

মালতিপুর আসনটি কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এবার এই আসনে জয় নিয়ে যথেষ্ট আশাবাদী ছিল হাত শিবির। জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন মৌসম। কিন্তু জনগণের রায় তাঁর পক্ষে না যাওয়ায় স্বভাবতই হতাশ তিনি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এবার মেরুকরণের ভোট হয়েছে। লোকসভা ভোটে আমাদের ভালো ফলাফল হয়েছিল। কিন্তু এবার কেন এত খারাপ হলো, বলতে পারছি না। দলীয়ভাবে বিষয়টি দেখছি খতিয়ে দেখা হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ