Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মুম্বইয়ের নেতৃত্ব ছাড়লেন রাহানে

ভারতীয় টেস্ট দলে ফেরার আশা কার্যত শেষ। শুভমান গিলের নেতৃত্বে নতুন যাত্রা শুরু টিম ইন্ডিয়ার।

মুম্বইয়ের নেতৃত্ব ছাড়লেন রাহানে
  • ২২ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

মুম্বই: ভারতীয় টেস্ট দলে ফেরার আশা কার্যত শেষ। শুভমান গিলের নেতৃত্বে নতুন যাত্রা শুরু টিম ইন্ডিয়ার। সেই দলের পারফরম্যান্সে দেখা গিয়েছে তারুণ্যের ঝলকানি। ফলে টেস্ট স্কোয়াডে ফেরার কোনও পথ খোলা নেই অজিঙ্কা রাহানের সামনে। দেওয়াল লিখন পড়তে পেরেই কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন জিঙ্কস। মুম্বইয়ের নেতৃত্ব ছাড়লেন তিনি। রাহানে বলেছেন, ‘মুম্বইয়ের হয়ে রনজি জেতা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। নতুন মরশুম শুরু হবে। তার আগে নেতৃত্বভার অন্য কারও হাতে তুলে দেওয়া উচিত বলে মনে হয়েছে। তবে একজন সহযোদ্ধা হিসেবে আমি সেরাটা মেলে ধরার চেষ্টা করব।’ উল্লেখ্য, ২০২৩-২৪ মরশুমে রাহানের নেতৃত্বে রনজি ট্রফি জিতেছিল মুম্বই। সেই সাফল্যের সুবাদে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনও হয়েছেন তিনি। কিন্তু বয়স বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। রাহানে এখন ৩৭। খুব বেশি সময় তাঁর হাতে নেই। জাতীয় দলে ফেরার অসম্ভব। সবকিছু জেনেই ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিচ্ছে তিনি। রাহানের অবসর এখন শুধুই সময়ের অপেক্ষা।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় রাহানের পোস্টের পরেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে মুম্বই। তবে শ্রেয়স আয়ার নন, শার্দূল ঠাকুরের উপরই ভরসা রাখা হয়েছে।

সম্পর্কিত সংবাদ