Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিজেপিতে যোগ দিতেই হু-হু করে কমল রাঘবের ফলোয়ার, নেপথ্যে জেন-জি

স্যোশ্যাল মিডিয়ার দৌলতে উত্থান। মাঝে মাঝেই জায়গা পাচ্ছইলেন সংবাদ শিরোনামে। কিন্তু জার্সি বদল করতেই ব্যাপক ধাক্কা রাঘব চাড্ডার জনপ্রিয়তায়। কয়েক ঘন্টার মধ্যেই লক্ষ লক্ষ 'ফলোয়ার' হারালেন তিনি।

বিজেপিতে যোগ দিতেই  হু-হু করে কমল রাঘবের ফলোয়ার, নেপথ্যে জেন-জি
  • ২৫ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ২৫ এপ্রিল: স্যোশ্যাল মিডিয়ার দৌলতে উত্থান। মাঝে মাঝেই জায়গা পাচ্ছইলেন সংবাদ শিরোনামে। কিন্তু জার্সি বদল করতেই ব্যাপক ধাক্কা রাঘব চাড্ডার জনপ্রিয়তায়। কয়েক ঘন্টার মধ্যেই লক্ষ লক্ষ 'ফলোয়ার' হারালেন তিনি।  

Advertisement

আম আদমি পার্টির সমর্থনে রাজ্যসভার সদস্য হন রাঘব। দীর্ঘদিনের সেই সম্পর্ক ছিন্ন করে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন তিনি। এই ঘোষণার পরই তাঁর স্যোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় ভাটার টান। পড়তে শুরু করেছে ফলোয়ার। দলবদলের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে ১০ লক্ষ ফলোয়ার কমে গেল রাঘব চাড্ডার। শুক্রবার দুপুরে তাঁর ফলোয়ার সংখ্যা ছিল ১ কোটি ৪৬ লক্ষ। শনিবার দুপুর ১টা নাগাদ তা নেমে আসে ১ কোটি ৩৫ লক্ষে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনার নেপথ্যে মূল ভূমিকা রয়েছে জেন-জি'দের। অর্থাত্ যাঁদের বয়স ১৪ থেকে ২৯ বছরের মধ্যে। 

স্যোশ্যাল মিডিয়ায় ফোলোয়ার কমা নিয়ে রাঘব চাড্ডাকে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা। শারদপন্থী এনসিপি মুখপাত্র অনীশ গাওয়ান্দে স্যোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'জেন-জি'দের ভাইরাল আনফলো ক্যাম্পেইনের জেরেই ২৪ ঘণ্টায় রাঘব চাড্ডার ১ মিলিয়ন ফলোয়ার কমেছে। ইন্টারনেট যেমন রাতারাতি কাউকে নায়ক বানায়, তেমনই মুহূর্তে মাটিতেও নামিয়ে আনতে পারে।' 

স্যোশাল মডিয়ায় সবসময় আ্যকটিভ রাঘব চাড্ডা। পিতৃত্বকালীন ছুটি, ট্রাফিক সমস্যা, টেলিকম ডেটা সীমা, বিমানবন্দরের চড়া খাবারের দামের মতো 'সাধারণ মানুষের' বিষয় নিয়ে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। এই নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় আইন সভার অন্দরে। সেইসব মুহূর্ত নিয়ম করে পোস্ট করতেন তিনি। যা তাঁকে তরুণদের  কাছে জনপ্রিয় করে তুলেছিল।  

Advertisement
সম্পর্কিত সংবাদ