নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার কলকাতা বিচারভবনে কুরবান শাহ হত্যা মামলার শুনানি ছিল। সাক্ষী এক পুলিস অফিসার (এসআই) গরহাজির ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান সরকারি কৌঁসুলি গণেশ মাইতি। তিনি বলেন, ‘ওই পুলিস অফিসার আদালতে সাক্ষ্য দিতে না আসায় মামলাটি মুলতুবি হয়ে গেল। এজন্য শুনানিতে দেরি হবে।’পরবর্তী শুনানি ১৬ মে। ওইদিন এসআইয়ের ফের সাক্ষ্য চাওয়া হয়েছে। তিনি সেদিনও গরহাজির থাকলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। জানাচ্ছে আদালত সূত্র। পাঁশকুড়ার তৃণমূল নেতা খুনের এই মামলায় এক পুলিস অফিসারকে ইতিমধ্যেই ‘বিরূপ সাক্ষী’ ঘোষণা করা হয়েছে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন এই কাণ্ড।



