Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

আরও দুই ডাক্তারের যোগ্যতা নিয়ে প্রশ্ন, যাচাই হচ্ছে নথি

দুই ডাক্তারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আগেই সন্দেহ হয়েছিল। তাই কাগজপত্র যাচাইয়ের জন্য দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলায় তাঁদের ডাকা হলেও কেউ আসেননি।

আরও দুই ডাক্তারের যোগ্যতা নিয়ে প্রশ্ন, যাচাই হচ্ছে নথি
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দুই ডাক্তারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আগেই সন্দেহ হয়েছিল। তাই কাগজপত্র যাচাইয়ের জন্য দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলায় তাঁদের ডাকা হলেও কেউ আসেননি। এবার সেই সন্দেহের তালিকায় যুক্ত হয়েছে আরও দুই ডাক্তার। তাঁরা বিহারের একটি মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন বলে খবর। তাঁদের একজন জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে কর্মরত, অন্যজন ঘুঁটিয়ারি শরিফের একটি গ্রামীণ হাসপাতালে রোগী দেখেন।রাজপুর সোনারপুর পুরসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত দুই ডাক্তারের যোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় এই স্বাস্থ্য জেলায় কর্মরত বাকি মেডিকেল অফিসারদের নথি পরীক্ষার কাজ শুরু করেছিলেন আধিকারিকরা। তা করতে গিয়েই পদ্মেরহাট ও ঘুঁটিয়ারি শরিফের গ্রামীণ হাসপাতালের দুই ডাক্তারকে নিয়ে প্রশ্ন দেখা দেয়। বিহারের যে কলেজ থেকে তাঁরা পাশ করেছেন বলে দাবি করে নথি জমা দিয়েছিলেন, তা আদৌ ঠিক নাকি ভুয়ো, তা যাচাই করতে রাজ্য মেডিকেল কাউন্সিলকে চিঠি দেবেন জেলার স্বাস্থ্য বিভাগের কর্তারা।

Advertisement

অতীতেও দেখা গিয়েছে, যে সব ডাক্তারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল, তাঁরাও বিহারের ওই কলেজ থেকে পাশ করেছেন। এ নিয়ে বিতর্ক উঠতেই একজন চাকরি ছেড়ে পালিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যজন অসুস্থ। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই তদন্তে কোনোরকম শিথিলতা দেখানো হবে না। যদি তাঁদের নথিপত্র পরীক্ষা করে দেখা যায় যে, তাঁরা ভুয়ো, সেক্ষেত্রে আইনি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ