Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সিক্যুয়েলে ‘কুইন’

২০১৩ সালে মুক্তি পেয়েছিল কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘কুইন’। এবার এই ছবির সিক্যুয়েল আসছে। শোনা যাচ্ছে, সেখানেও মুখ্য চরিত্রে কাজ করবেন কঙ্গনাই

সিক্যুয়েলে ‘কুইন’
  • ৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 ২০১৩ সালে মুক্তি পেয়েছিল কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘কুইন’। এবার এই ছবির সিক্যুয়েল আসছে। শোনা যাচ্ছে, সেখানেও মুখ্য চরিত্রে কাজ করবেন কঙ্গনাই। ইতিমধ্যে ছবির চিত্রনাট্যও চূড়ান্ত। সিক্যুয়েলের নাম ‘কুইন ফরএভার’। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষে শুরু হবে ছবির শ্যুটিং। সূত্রের খবর, আগের ছবির সঙ্গে সিক্যুয়েলের গল্পে মিল থাকবে না। এবার একজন শহরের মেয়ের উপর ভিত্তি করে এগবে চিত্রনাট্য। আগেরবার নিজের বিয়ে ভেঙে যাওয়ার পর লন্ডন গিয়েছিল রানি। তবে এবার আর আন্তর্জাতিক ক্ষেত্র নয়। ভারতের বিভিন্ন শহরের প্রেক্ষাপটে গল্প এগিয়েছে। আগের ছবির কোনো কাস্টও নাকি থাকবেন না এই ছবিতে। সে কারণে বাকি অভিনেতা-অভিনেত্রীদের কাস্টিংয়ের কাজ চলছে পুরোদমে। আগামী বছর ছবিটি মুক্তি পেতে পারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ