Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সুইসদের হারিয়ে চমক দিতে চায় কাতার

আয়োজক দেশ হিসাবে সাড়ে তিন বছর আগে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করে কাতার।

সুইসদের হারিয়ে চমক দিতে চায় কাতার
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সান ফ্রান্সিসকো: আয়োজক দেশ হিসাবে সাড়ে তিন বছর আগে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করে কাতার। পেট্রোমানির বৈভবে বিশ্বকাপ জমাতে কার্পণ্য করেনি তারা। প্রথম বিশ্বকাপ হিসাবে কিছুটা সহানুভূতি ছিল তাদের দিকে। এবার পরিস্থিতি আলাদা। জুলেন লোপেতেগুইয়ের দল রয়েছে গ্রুপ ‘বি’তে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইৎজারল্যান্ড। ভারতীয় সময় ম্যাচ শুরু শনিবার রাত ১২-৩০ মিনিটে।

Advertisement

কাতারের ফিফা র‌্যাংকিং ৫৬। অনেকটাই এগিয়ে সুইৎজারল্যান্ড। তারা রয়েছে ১৯ নম্বরে। সুইস ঘড়ি, চকোলেটের নাম রয়েছে বিশ্বজোড়া। রজার ফেডেরারের দেশ তিনবার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছে। কোচ মুরাত ইয়াকিন সময় নিয়ে দল গুছিয়েছেন। গ্রানিত জাকা দলের অভিজ্ঞতম ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের অধিনায়ক তিনি। ইন্তার মিলানের ডিফেন্ডোর আকুঞ্জিও বড় ভরসা। অন্যদিকে, কাতারের বেশিরভাগ ফুটবলার আল সাদ, আল আরবির মতো ক্লাবে খেলেন। ইউরোপে খেলার অনভিজ্ঞতা ভোগাতে পারে তাদের। তবে চেকিয়াকে হারিয়ে এশিয়ান ফুটবলে ফুরফুরে হাওয়া বয়ে এনেছে দক্ষিণ কোরিয়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ