Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় সড়কে অজগর! থমকে গেল যানবাহন

রাস্তা পার হচ্ছে ১৪ ফুটের অজগর! তা দেখে থমকে গেল যানবাহন। মুহূর্তে জমল ভিড়। মোবাইলে অজগরের ছবি তুলতে শুরু হল হুড়োহুড়ি। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে জলপাইগুড়ির মোহিতনগর এলাকায়।

জাতীয় সড়কে অজগর! থমকে গেল যানবাহন
  • ৩০ আগস্ট, ২০২৫ ১৮:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাস্তা পার হচ্ছে ১৪ ফুটের অজগর! তা দেখে থমকে গেল যানবাহন। মুহূর্তে জমল ভিড়। মোবাইলে অজগরের ছবি তুলতে শুরু হল হুড়োহুড়ি। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে জলপাইগুড়ির মোহিতনগর এলাকায়। 

Advertisement

জানা গিয়েছে, আপনমনে জাতীয় সড়ক পার হচ্ছিল অজগরটি। স্থানীয়দের নজরে পড়তেই শোরগোল পড়ে যায়। থমকে যায় যানবাহন। অজগরটি রাস্তা পার হওয়ার পর ফের শুরু হয় গাড়ি চলাচল। এরইমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন পরিবেশপ্রেমী ও সর্প বিশেষজ্ঞ বিশ্বজিৎ দত্ত চৌধুরী। অজগরটি ধরে নিয়ে আসেন বনদপ্তরের অফিসে। তুলে দেন বনকর্মীদের হাতে। পরে ওই অজগরটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়। এতদিন চা বাগান ও জঙ্গল লাগোয়া এলাকায় অজগরের দেখা মিলেছে। এবার জাতীয় সড়কে অজগর উঠে আসায় আলোড়ন ছড়িয়েছে। বাসিন্দাদের ধারণা, কাছেই চা বাগান রয়েছে। সেখান থেকে সম্ভবত অজগরটি হাইওয়েতে চলে আসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ