Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬

৬ বছর পর তীর্থযাত্রীদের জন্য ফের খুলল পুরীর গুন্ডিচা মন্দির, প্রবেশমূল্য ১০ টাকা, ছাড় শিশু ও প্রবীণদের

করোনা মহামারী পর্বে ২০২০ সাল থেকে পুণ্যার্থীদের প্রবেশ বন্ধ ছিল। ছ’বছর পর তীর্থযাত্রীদের জন্য ফের খুলে দেওয়া হল পুরীর গুন্ডিচা মন্দির।

৬ বছর পর তীর্থযাত্রীদের জন্য ফের খুলল পুরীর গুন্ডিচা মন্দির, প্রবেশমূল্য ১০ টাকা, ছাড় শিশু ও প্রবীণদের
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুরী: করোনা মহামারী পর্বে ২০২০ সাল থেকে পুণ্যার্থীদের প্রবেশ বন্ধ ছিল। ছ’বছর পর তীর্থযাত্রীদের জন্য ফের খুলে দেওয়া হল পুরীর গুন্ডিচা মন্দির। এদিন সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রভু জগন্নাথদেবের মাসির বাড়ি নামে খ্যাত এই মন্দির দর্শনে মাথাপিছু ১০ টাকা করে প্রবেশমূল্য ধার্য করা হয়েছে। তবে পাঁচ বছর পর্যন্ত শিশুদের ও ৮০ বছর বা তার বেশি বয়সি প্রবীণদের জন্য কোনো অর্থ লাগবে না। বুধবার থেকে প্রথম তিন দিন সব পূণ্যার্থীই বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। 

Advertisement

শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের (এসজেটিএ) মুখ্য প্রশাসক অরবিন্দ পাধির উপস্থিতিতে বিভিন্ন রীতিনীতি পালনের পর এদিন সকাল ৭টা ৪৫ মিনিটে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। পাধি বলেছেন, ‘প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গুন্ডিচা মন্দিরে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ। প্রবেশমূল্যের অর্থ মন্দির পরিচালনায় ব্যয় করা হবে।’ পুরীর শ্রী জগন্নাথ মন্দির থেকে ২.৬ কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দির অবস্থিত। প্রতি বছর রথযাত্রার সময় এই গুন্ডিচা মন্দিরেই আনা হয় প্রভু বলভদ্র, দেবী সুভদ্রা ও প্রভু জগন্নাথদেবের বিগ্রহ। সাত দিন সেখানেই থাকেন তিন দেবদেবী। ৬ বছর পর ফের গুন্ডিচা মন্দিরে ঢোকার সুযোগ করে দেওয়া হল ভক্তদের। সুবিধার জন্য মন্দির প্রশাসন, জেলা প্রশাসন ও পুরী পুলিশের পক্ষ থেকে সমস্ত আনুষঙ্গিক ব্যবস্থা করা হয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ