Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজনীতি নিষিদ্ধ, পালাবদলের পরে দুধ-গঙ্গাজলে 'শুদ্ধিকরণ' কঙ্কালীতলায়

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বীরভূমের শক্তিপীঠ কঙ্কালীতলা মন্দিরকে ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছে।

রাজনীতি নিষিদ্ধ, পালাবদলের পরে দুধ-গঙ্গাজলে 'শুদ্ধিকরণ' কঙ্কালীতলায়
  • ১৯ মে, ২০২৬ ১৮:০৫
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরকে ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছে। এর আগেই বিজেপি কর্মী-সমর্থকদের তরফে হিন্দু ধর্মাবলম্বী মানুষ ছাড়া অন্য ধর্মের মানুষের প্রবেশ নিষিদ্ধ করার দাবি ঘিরে শুরু হয়েছিল জোর চর্চা।

Advertisement

এরই মাঝে মঙ্গলবার সকালে কঙ্কালীতলা এলাকার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে মন্দির চত্বরে অনুষ্ঠিত হল শুদ্ধিকরণ কর্মসূচি। দুধ ও গঙ্গাজল দিয়ে মন্দির চত্বর ধোয়ার পাশাপাশি করা হয় হোম যজ্ঞ ও বিশেষ পুজার্চনা। সকাল থেকেই মন্দির এলাকায় ভক্ত ও স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মন্ত্রোচ্চারণ, ধূপ-ধুনো ও পূজার্চনায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

স্থানীয়দের একাংশের দাবি, কঙ্কালীতলা একটি পবিত্র তীর্থস্থান। সেখানে কোনো রাজনৈতিক ছোঁয়া যেন না লাগে। তাঁদের কথায়, মন্দিরে রাজনীতির প্রবেশ না হোক, মন্দির মন্দিরের জায়গাতেই থাকুক।

তবে এদিনের অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিজেপির বেশ কিছু কর্মী-সমর্থকদেরও উপস্থিত থাকতে দেখা যায়। যদিও পুরো অনুষ্ঠানকে ধর্মীয় ও সামাজিক উদ্যোগ বলেই দাবি করেছেন উদ্যোক্তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ