Bartaman Logo
১০ জুন, ২০২৬

সংসদ চত্বরে বসানো হবে পুরীর রথের চাকা

এবার পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রার চাকা রাখা হবে সংসদভবন চত্বরে। এই নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে অনুরোধ করেছিলেন শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।

সংসদ চত্বরে বসানো হবে পুরীর রথের চাকা
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: এবার পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রার চাকা রাখা হবে সংসদভবন চত্বরে। এই নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে অনুরোধ করেছিলেন শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। তাতে সবুজ সঙ্কেত দিয়েছেন স্পিকার। শনিবার মন্দিরের মুখ্যপ্রশাসক অরবিন্দ পাধি জানিয়েছেন, লোকসভার স্পিকার অন্যান্য অতিথিদের সঙ্গে জগন্নাথ মন্দিরে এসেছিলেন। মহাপ্রভুর আশীর্বাদ চেয়েছেন তিনি। আমরা সংসদ চত্বরে রথের চাকা বসানোর প্রস্তাব দিয়েছিলাম। তাতে সম্মতি দিয়েছেন স্পিকার। উল্লেখ্য, গত শুক্রবার বিড়লার সঙ্গে মন্দিরে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, পুরীর সাংসদ সম্বিত পাত্র সহ অন্যান্যরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ