Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফের মিস মাহি ম্যাজিক! চেন্নাইয়ের বিরুদ্ধে ১৮ রানে জয়ী পাঞ্জাব

ফের মিস মাহি ম্যাজিক! চেন্নাইয়ের বিরুদ্ধে ১৮ রানে জয়ী পাঞ্জাব
  • ৮ এপ্রিল, ২০২৫ ২৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: আজ, মঙ্গলবার চণ্ডীগড়ের মাঠে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার। কিপার প্রভসিমরন এবং অধিনায়ক শ্রেয়স শুরুটা তেমন ভালো করেননি। কিন্তু দলের হয়ে হাল ধরেন প্রিয়াংশ। তিনি করেন ১০৩ রান। শশাঙ্ক সিং (৫২) এবং মার্কো জানসেন (৩৪) রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে পাঞ্জাব করে ২১৯ রান। জবাবে ব্যাট করতে নেমে রাচিন (৩৬) এবং ঋতুরাজ (১) রানে আউট হওয়ার পর শিবম (৪২) এবং কনওয়ে (৬৯) দলের হাল ধরেন। তবে শেষ রক্ষা হয়নি। ধোনি এবং জাদেজা শেষ পর্যন্ত থেকেও চেন্নাইকে জয়ের দোর গোড়ায় পৌঁছে দিতে পারেননি। ২৭ রানে আউট হন ধোনি। ফলে ফের একবার মাহি ম্যাজিক মিস করলেন ধোনি ফ্যানেরা। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন প্রিয়াংশ আর্য।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ