Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রিয়াংশ-কনোলির দাপটে লখনউকে হারাল পাঞ্জাব কিংস

উড়তা পাঞ্জাব! ছাব্বিশের আইপিএলে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে শ্রেয়স ব্রিগেড। রবিবার মুল্লানপুরে লখনউ সুপার জায়ান্টসকে ৫৪ রানে হারায় তারা। প্রিয়াংশু আর্য (৯৩) ও কুপার কনোলির (৮৭) দাপেটে প্রথমে ব্যাট করে হোমটিম সাত উইকেটে তুলেছিল ২৫৪। জবাবে লখনউ পাঁচ উইকেটে থামে ২০০ রানে।

প্রিয়াংশ-কনোলির দাপটে লখনউকে হারাল পাঞ্জাব কিংস
  • ২০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ চণ্ডীগড়: উড়তা পাঞ্জাব! ছাব্বিশের আইপিএলে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে শ্রেয়স ব্রিগেড। রবিবার মুল্লানপুরে লখনউ সুপার জায়ান্টসকে ৫৪ রানে হারায় তারা। প্রিয়াংশু আর্য (৯৩) ও কুপার কনোলির (৮৭) দাপেটে প্রথমে ব্যাট করে হোমটিম সাত উইকেটে তুলেছিল ২৫৪। জবাবে লখনউ পাঁচ উইকেটে থামে ২০০ রানে।

Advertisement

ছয় ম্যাচে পাঞ্জাব কিংসের ঝুলিতে ১১ পয়েন্ট। শীর্ষস্থান আরও মজবত হল প্রীতি জিন্টার দলের। গতবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার শ্রেয়সের নেতৃত্বে আরও ঝলমলে পাঞ্জাব। এখনও পর্যন্ত অপরাজিত তারা। কলকাতার বিরুদ্ধে ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে না গেলে প্লে-অফে ওঠার লড়াইয়ে আরও সুবিধাজনক অবস্থায় থাকত পাঞ্জাব। 
এদিন প্রথম ওভারে প্রভসিমরন সিং (০) আউট হলেও দমানো যায়নি তরুণ তুর্কি প্রিয়াংশ আর্যকে। সাত রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেও ২৪ বছরের ক্রিকেটারের ব্যাটিং দর্শকদের মন জিতে নিয়েছে। প্রিয়াংশের ৩৭ বলের ইনিংসে রয়েছে ৯টি ছক্কা ও ৪টি চার। স্ট্রাইক রেট ২৫১। কুপার কনোলির সঙ্গে দ্বিতীয় উইকেটে তিনি যোগ করেন ১৮২ রান। শতরান থেকে ১৩ রান দূরে থামেন কনোলি। তিনি মারেন আটটি চার ও সাতটি ছক্কা। শ্রেয়স (৫) অবশ্য দ্রুত ফেরেন। ২৯ করে রান আউট হন মার্কাস স্টোইনিস।
জবাবে লখনউয়ের দুই ওপেনার মিচেল মার্শ (৪০) ও আয়ূষ বাদোনি (৩৫) শুরুটা ভালোই করেছিলেন। ক্যাপ্টেন ঋষভ পন্থ (৪৩), আইডেন মার্করামও (৪২) রান পান। তবে কেউই লম্বা ইনিংসে খেলে দলকে টানতে পারেননি। পাঞ্জাবের সফলতম বোলার মার্কো জানসেন (২-৩৭)।

Advertisement
সম্পর্কিত সংবাদ