Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

২৬৪ রান তাড়া করে দিল্লিকে হারাল পাঞ্জাব

২৬৪ রানের পাহাড় প্রমাণ রানও যে আইপিএলে সুরক্ষিত নয় তা আজ প্রমাণ করে দিল পাঞ্জাব কিংস। শ্রেয়াস আইআরদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে দুই উইকেটে  ২৬৪ রান তোলে দিল্লী ক্যাপিটালস।

২৬৪ রান তাড়া করে দিল্লিকে হারাল পাঞ্জাব
  • ২৫ এপ্রিল, ২০২৬ ২১:০৪
Prefer us on Google

 দিল্লি, ২৫ এপ্রিল: ২৬৪ রানের পাহাড় প্রমাণ রানও যে আইপিএলে সুরক্ষিত নয় তা আজ প্রমাণ করে দিল পাঞ্জাব কিংস। শ্রেয়াস আইআরদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে দুই উইকেটে  ২৬৪ রান তোলে দিল্লী ক্যাপিটালস। ৬৭ বলে ১৫২ রানের বিধ্বংস ইনিংস খেলেন কে এল রাহুল। ৪৪ বলে ৯১ রান করেন নীতিশ রানা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ব্যাটে ঝড় তোলেন পাঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরন সিং এবং প্রিয়াংস আরিয়া। ওপেনিং জুটিতে সাত ওভারে ১২৬ রান তোলেন এই দুই ব্যাটার। ১৭ বলে ৪৩ করে আউট হন প্রিয়াংস। প্রভসিমরন সিং আউট হন ২৬ বলে ৭৬ রান করে। দুই ওপেনিং ব্যাটার আউট হওয়ার পরে পাঞ্জাব ইনিংসের হাল ধরেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। মাত্র ৩৬ বলে ৭১ রানে অপরাজিত থাকেন তিনি। ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। ম্যাচের সেরা হলেন কে এল রাহুল। সাত ম্যাচে ছটা জিতে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকলো পাঞ্জাব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ