অমিতাভকে খুনের চেষ্টা করেছিলেন পুনিত! শেষ হয়ে যাচ্ছিল কেরিয়ার
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘আপনি অমিতাভ বচ্চনকে খুন করতে চাইছিলেন! গোটা পৃথিবী আমাকে এভাবেই চিনত, ঘৃণা করত’— বলছিলেন পুনিত ইসার। ‘মহাভারত’-এ দুর্যোধন চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয় হয়েছিলেন পুনিত। তার অনেক আগেই তাঁর কেরিয়ার প্রায় শেষ হয়ে যাচ্ছিল। ১৯৮২। ‘কুলি’র শ্যুটিংয়ে গুরুতর দুর্ঘটনার মুখে পড়েন বিগ বি। একটি মারপিটের দৃশ্যে অমিতাভের সঙ্গে সে সময় শট দিচ্ছিলেন পুনিত। তাঁর একটি প্রাণঘাতী ঘুষিতে আহত হন অমিতাভ। তারপর? ছ’বছর কোনো কাজ পাননি পুনিত। ‘যা ঘটেছিল সেটা দুর্ঘটনা। আমি ইচ্ছে করে কিছুই করিনি। কিন্তু সেটা অনেককেই বোঝাতে পারিনি। পরপর ছবি থেকে বাদ দেওয়া হয় আমাকে। তবেই এটাই ভাগ্যে ছিল। যা হয়েছে সেটা ভালোর জন্যই।’ ১৯৮৮ সালে পুনিতের জীবন বদলে দিয়েছিল বি আর চোপড়ার ‘মহাভারত’। সেজন্য তিনি আজও কৃতজ্ঞ।     

Advertisement