Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইক থেকে মডিফায়েড সাইলেন্সার খুলে ‘শাস্তি’

দিনের পর দিন বিকট শব্দে বাইকের দাপটে অতিষ্ট হয়ে ওঠে বারাসত ও মধ্যমগ্রামের মানুষ। আর এনিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করল মধ্যমগ্রাম ট্রাফিক পুলিস।

বাইক থেকে মডিফায়েড সাইলেন্সার খুলে ‘শাস্তি’
  • ২৯ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দিনের পর দিন বিকট শব্দে বাইকের দাপটে অতিষ্ট হয়ে ওঠে বারাসত ও মধ্যমগ্রামের মানুষ। আর এনিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করল মধ্যমগ্রাম ট্রাফিক পুলিস। বুধবার দুপুরে একাধিক বাইকের বিকট শব্দের ‘কৃত্রিম’ বা মডিফায়েড সাইলেন্সার খোলাল ট্রাফিক পুলিস। পরে বাইক মালিকদের সাধারণ সাইলেন্সার কিনিয়ে তা বসানো হয়। দেরিতে হলেও পুলিসের এই উদ্যোগে কিছুটা হলেও হাঁফ ছেড়ে বাঁচলেন আম জনতা। 

Advertisement

সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে মোটা টাকা খরচ করে বাইকের মডিফায়েড সাইলেন্সার লাগানো হচ্ছে। তাতেই অতিষ্ঠ মানুষের জনজীবন। পুলিসের নাকের ডগা দিয়ে কার্যত ঝড়ের গতিতে বেরিয়ে যায় বিকট শব্দের বাইক। আর মানুষের এই যন্ত্রণা নিয়ে খবর প্রকাশিত হয় ‘বর্তমান’-এ। তারপরেই নড়েচড়ে বসল ট্রাফিক পুলিস। বুধবার মধ্যমগ্রাম শহরে বিভিন্ন সময় প্রায় ১৫ জন বিকট শব্দের বাইক নিয়ে যাচ্ছিল। তাদের আটকায় পুলিস। পরে, মডিফাইয়েড সাইলেন্সার খুলিয়ে সাধারণ সাইলেন্সার বসিয়ে বাড়ি পাঠান। পুলিসের দাবি, এই বাইক নিয়ে রাস্তায় স্টান্টও করে যুবকরা। তাই, দুর্ঘটনা ও মানুষের সমস্যা এড়াতে এই পদক্ষেপ। এদিন ১৫ জনকে শাস্তি দেওয়া হয়েছে। তবে, ধারাবাহিক এটা চলছে। আর যারা এই সাইলেন্সার খুলতে চাইছে না তাদের ফাইন করা হচ্ছে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ