Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিডিও অফিসে পূর্ত কর্মাধ্যক্ষকে হেনস্তা, উত্তেজনা অশোকনগরে

খোদ বিডিও অফিসে এক কর্মাধ্যক্ষকে হেনস্তা করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

বিডিও অফিসে পূর্ত কর্মাধ্যক্ষকে হেনস্তা, উত্তেজনা অশোকনগরে
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: খোদ বিডিও অফিসে এক কর্মাধ্যক্ষকে হেনস্তা করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জোর করে অফিস থেকে তাঁকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। এমনকী বিডিও অফিসের সামনে তাঁকে কান ধরতেও বাধ্য করা হয়। এই ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগ করেছেন হাবড়া ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ফজলুল রহমান মল্লিক (মন্টু)। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

Advertisement

ফজলুলের অভিযোগ, শুক্রবার বিকেলে হঠাৎ বিজেপির কিছু লোকজন বিডিও অফিসে এসে আমাকে হেনস্তা করেন। তাঁদের বক্তব্য, আমার আর অফিসে আসার দরকার নেই। কেন এই ফতোয়া, জানতে চাইলে কোনো সদুত্তর মেলেনি। আমি শারীরিকভাবে প্রতিবন্ধী। তা সত্ত্বেও আমাকে কান ধরতে বাধ্য করেন। আমি এখন নিরাপত্তার অভাব বোধ করছি। থানায় অভিযোগ জানাতেও সাহস পাচ্ছি না। এনিয়ে বিজেপি নেতা তাপস মিত্র বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপি কর্মীরা যুক্ত নন। আসলে এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এতদিন তৃণমূল যেভাবে মানুষকে অত্যাচার করেছে, এখন তার ফল পেতে হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ