Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাথাভাঙায় মোরঙ্গা রোড সম্প্রসারণ করবে পূর্তদপ্তর, শুরু হয়েছে সমীক্ষা

মাথাভাঙা শহরের শনিমন্দির থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মোরঙ্গা রোড সম্প্রসারণ করবে পূর্তদপ্তর।

মাথাভাঙায় মোরঙ্গা রোড সম্প্রসারণ করবে পূর্তদপ্তর, শুরু হয়েছে সমীক্ষা
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা শহরের শনিমন্দির থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মোরঙ্গা রোড সম্প্রসারণ করবে পূর্তদপ্তর। দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাস্তাটির দেড় কিমি অংশ সম্প্রসারণ করা হবে। এরজন্য ইতিমধ্যে সমীক্ষা শুরু করেছেন পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররা। পশ্চিমপাড়ায় সারা দিনে কত গাড়ি চলাচল করে তার হিসেব করে দেখা হচ্ছে। বর্তমানে রাস্তাটি ৩.৭৫ মিটার চওড়া রয়েছে। এই রাস্তাটিকে ৭ মিটার চওড়া করা হবে।

Advertisement

প্রসঙ্গত, মাথাভাঙা শহরের শনিমন্দির মোড় থেকে শহরে ঢুকতে হলে মোরঙ্গা রোড হয়ে হাসপাতাল মোড় দিয়ে আসতে হয়। বের হতে হয় পোস্ট অফিস মোড় দিয়ে শনিমন্দির মোড় হয়ে। বাস, অটো, টোটো মোরঙ্গা রোড দিয়ে চলাচল করে। রাস্তাটি চওড়া কম থাকায় নিত্যদিন যানজট লেগেই থাকে। দীর্ঘদিন ধরেই রাস্তাটি সম্প্রসারণ করার দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাটি পূর্তদপ্তরের আওতাধীন হওয়ায় পুরসভাও কিছু করতে পারছিল না। অবশেষে রাস্তাটি সম্প্রসারণ করার জন্য তৎপরতা শুরু করেছে পূর্তদপ্তর। রাস্তাটি চওড়া হলে শহরে ঢুকতে আর সমস্যা থাকবে না। যানজটও কমবে শনিমন্দির এলাকায়। 
এ ব্যাপারে মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক বলেন, মোরঙ্গা রোড সম্প্রসারণ করা খুবই জরুরি। পূর্তদপ্তরকে অনেকবার বলেছি আমরা। এতদিনে ওরা সমীক্ষা শুরু করল। আশা করছি, দ্রুত কাজটি শুরু হবে। এই রাস্তাটি চওড়া হলে শহরের যানজট সমস্যা অনেকটাই মিটে যাবে। 
পূর্তদপ্তরের মাথাভাঙার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুবোধ কর্মকার বলেন, আমরা সমীক্ষা করছি। এরপর প্ল্যান এস্টিমেট করে জেলায় পাঠানো হবে। বরাদ্দ এলেই কাজ শুরু করব। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ